গলাচিপায় সাইক্লোন শেল্টারের বিভিন্ন অংশে ফাটল

গলাচিপা, পটুয়াখালী:
পটুয়াখালী গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়ন ৫ নং ওযার্ড মুরাদনগর গ্রামের একটি সাইক্লোন শেল্টার ধ্বসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভবনটিতে মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম ও শিশুরা লেখাপড়া করছে।
জানা যায়, ২০০৯ সালে ভবনটি নির্মাণ করা হয়। ভবনটি নির্মানের সময় ইট, বালু, খোয়া, সিমেন্ট কোন কিছুই গুণগত মান সম্পন্ন ছিল না। সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের জানমালের নিরাপত্তার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। এক শ্রেণির ঠিকাদার স্টিমেট অনুযায়ী কাজ না করে সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে। স্থানীয় লোকজন কাজ চলাকালীন অবস্থায় ঠিকাদারের অনিয়ম দুর্নীতির কারণে এবং মানসম্পন্ন ইট, বালু, খোয়া-না দেওয়ায় কাজে বাধা দিলে ঠিকাদার চাঁদাবাজি মামলার হুমকি দেয়। এরপর ভবনটি নির্মাণের মাত্র ১ বছর পরেই বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ২৫ এপ্রিল এলাকায় ভূমিকম্পে আঘাত হানলে ভবনটিতে আরো নতুন করে অনেকগুলো বড় বড় ফাটল দেখা যায়। স্কুল শিক্ষিকাদের সহযোগিতার্থে ভবনটির প্রতিটি কক্ষে ও চতুরপার্শ্বে ঘুরে বড় বড় ফাটলগুলো দেখতে পাওয়া যায়।
স্কুলের প্রধান শিক্ষিকা ও স্থানীয় লোকজন জানায়, ভবনটি যে কোন সময় ধ্বসে পড়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব উদ্দিনের মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ যেন শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে একটি লিখিত আবেদন করেন।
শিশু-কিশোরদের বাবা-মা, স্কুল শিক্ষিকা ও স্থানীয় লোকজন আতঙ্কগ্রস্থ রয়েছে। সে মতে ম্যানেজিং কমিটি, স্থানীয় লোকজন ও শিক্ষিকাদের অভিমত, বিষয়টি যেন অতি দ্রুত সরকারি নজরদারিতে এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

Comments (0)
Add Comment