গাইবান্ধায় জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

গাইবান্ধা সংবাদদাতা: জাতীয় পার্টি গাইবান্ধা সদর উপজেলার এক বর্ধিত সভা শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকার। জাপা সদর উপজেলা শাখার সভাপতি শাহজাহান খান আবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাপার সহ-সভাপতি জাহেদুল ইসলাম ঝন্টু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল প্রমুখ।
বর্ধিত সভায় ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে গাইবান্ধা সদর উপজেলার ৫টি ইউনিয়নের জাপা মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেয়া হয়। তারা হলেন জাহেদুল ইসলাম ঝন্টু (বল­মঝাড়), এ.এম মাজেদ উদ্দিন খান (বোয়ালী), নাইমুল হাসান নান্নু (বাদিয়াখালী), আবুল কালাম আজাদ (রামচন্দ্রপুর) ও বদিয়ার জামান (কুপতলা)। তাদের সকলকে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার কর্তৃক দলীয় প্রতীক বরাদ্দ পত্র প্রদান করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার।
এসময় আব্দুর রশিদ সরকার বলেন, সাবেক রাষ্ট্রপতি এইচ.এম এরশাদ তৃণমূল পর্যায়ে যে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন পরবর্তী কোন সরকারই ওই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেনি। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের নির্বাচিত করে ওই উন্নয়নের ধারা জনগণের দৌড় গোড়ায় পৌছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।

Comments (0)
Add Comment