গাইবান্ধায় দুই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় পণ্যবাহী দু’টি ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে অবরোধ সমর্থকরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
গত কাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধাপেরহাট চণ্ডীপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ওই ঘটনা ঘটে বলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জালাল উদ্দিন জানান। পেট্রলবোমা ছোড়ার পরপর চালক ও তার সহকারী ট্রাক থেকে দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি বলে জানান তিনি। এসআই জালাল বলেন, সার ও ইস্পাতের পাত নিয়ে গাইবান্ধা থেকে রংপুর যাওয়ার পথে ট্রাক দু’টিতে হামলা হয়। এতে সার বোঝাই ট্রাকের সামনের কিছু অংশ এবং ইস্পাত বোঝাই ট্রাকটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

Comments (0)
Add Comment