ফায়ার সার্ভিস, কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কে উপজেলার সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল লিমিটেড কারখানায় টিভি সেটের ক্যামিকেলের গোডাউনের পেছন দিক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওই টিভি সেকশনের পুরো সেটে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব ফায়ারকর্মী, এলাকাবাসী ও শ্রমিক আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় কর্র্তৃপক্ষ।
কালিয়াকৈর, সাভার ইপিজেড, টঙ্গী, গাজীপুর ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ওই টিভি সেট ছাড়াও পাশের ইটিএস সেকশনে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সেটে রাখা প্রায় ২০ হাজার ফ্রিজ, ৫/৬ হাজার টেলিভিশন, ফ্রিজ ও টেলিভিশন তৈরির মেশিন ও কাঁচামাল, একটি র্যা ন্ড ল্যাব, বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কারখানায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত টিভি সেকশনের পিয়ন রুবেল হোসেন লিটনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই কারখানার স্টোর ম্যানেজার আবু ইউসুব জানান, কারখানারও ওই শেডটি ইস্পাতের তৈরি ছিল। সেখানে তৈরি ২০ হাজার ফ্রিজ, ৬ হাজার টিভি, মেশিনপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।