সে জানায়, “আমি পারসোনালাইজড সার্চ সেবায় কিছু করার চিন্তা করছিলাম। কিন্তু যখন আমার মনে হলো যে গুগল তো ইতোমধ্যেই কাজটি করে ফেলেছে, তখনই ভাবলাম এটাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করা যাক।”
টাকরেল দাবি করেছে, তার এই সার্চ ইঞ্জিন একজন ব্যবহারকারীর বিভিন্ন আগ্রহের দিকে খেয়াল রেখেই তার সামনে ফলাফল হাজির করে। আর এজন্য এতে শক্তিশালী অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে বলেও সে জানায়।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়তে আগ্রহী টাকরেল জানায়, সে এই প্রযুক্তি ব্যবহার করে একটি নিউজ অ্যাগ্রিগেটর তৈরি করতে চায়। তবে বর্তমানে সে টাকোক্যাট কম্পিউটার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক।
বাংলাদেশেরপত্র/এডি/আর