গোবিন্দগঞ্জে জমি জমার বিরোধে পৃথক সংঘর্ষে আহত -১২

গোবিন্দগঞ্জ(গাইবান্ধার) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত দুই দিনে জমি জমা সংক্রান্ত বিরোধে জেরে সংঘর্ষ ভাংচুর,লুটপাট, মহিলাদের শ্লীলতাহানী ঘটনাসহ অন্তত -১২ জন আহত হয়েছে।
জানা গেছে গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আজাদ আলীর সঙ্গে একই গ্রামের মৃত জাহিদুল ইসলাম মন্ডল (বানুর) ছেলে শাহাজান আলী গংদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একদল সশস্ত্র যুবক অর্তকিত ভাবে হামলা চালিয়ে ছোট-বড় অর্ধশত গাছ কর্তন করে। এসময় আজাদ ও তার লোকজন বাধা দিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথরী ভাবে কুপিয়ে জখম করে এবং এসময় মহিলাদের শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এতে করে আজাদ আলীর ছেলে এরশাদ (২৮) আকবর আলীর ছেলে আসালত (৪০ ) আসালতের ছেলে জয়নুল (২২) ময়নূল (১৮) এবং স্ত্রী জহুরা বেগম উভয় পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছে।
অপর দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে মোঃ রইচ উদ্দিন সরকারের ছেলে রেজাউল করিম সরকারের মধ্যে একই গ্রামের মৃত শাজাহান ফকিরের ছেলে মোজাম ফরিরের মধ্যে বাড়ীর সীমানা নিয়ে বিরোধে জের ধরে বাড়ী ভাংচুর,লুটপাটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে । গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় মোজাম ফকিরের নেতৃত্বে এক দল যুবক লাঠি সোটাসহ ধারালো অস্ত্র নিয়ে বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর আসবাব পত্র ব্যাপক ভাংচুর করেছে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রেজাউল করিম গুরুত্বর জখম হয়েছে। আহত রেজাউলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এরিপোট লেখা পর্যন্ত উভয় ঘটনার বিষয় মামলার প্রস্তুতি চলছে।

Comments (0)
Add Comment