২০দিনেরও সন্ধান মেলেনি গোবিন্দগঞ্জে নিখোঁজ শুভ’র

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের হাফেজ শুভ বাড়ী থেকে মহাস্থান মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ার ২০দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান না পাওয়ায় শুভর পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এলাকাবাসীর ধারনা শুভকে অপহরণ করা হয়েছে।
প্রকাশ, গোবিন্দগঞ্জ উপজেলার রাজস গ্রামের জাকিরুল ইসলামের পুত্র হাফেজ জিহাদ আহম্মেদ শুভ (১১) গত ২৭/০৩/১৬ইং তারিখ বিকালে বাড়ী থেকে মহাস্থান শাহ সুলতান পরশমনি হাফেজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা বলে বেড়িয়ে যায়। রাতে শুভর বাবা জাকিরুল ইসলাম মাদ্রসায় ফোন করলে তাকে জানানো হয় তার পুত্র শুভ মাদ্রসায় আসেনি। এর পর থেকে শুভর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজ করতে থাকে। কিন্তু শুভর কোন সন্ধান না পাওয়ায় শুভর বাবা জাকিরুল ইসলাম গত ১৪/০৪/১৬ইং তারিখে গোবিন্দগঞ্জ থানায় ৬১০নং একটি সাধারন ডায়েরী করেছে। এদিকে, হাফেজ শুভ ঘটনার ২০দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান না পাওয়ায় তার পরিবারের সদস্যরা চরম আতংকে দিন কাটাচ্ছে। এলাকাবাসীর ধারনা ২০দিনেও শুভর কোন সন্ধান যেহেতু মেলেনি তার মানে শুভকে অপহরণ করা হয়েছে। যদি কেউ সন্ধান জানেন তবে গোবিন্দগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য বলা হল।

Comments (0)
Add Comment