চট্রগ্রামে র‌্যাবের অভিযানে ট্রাক ভর্তি ফেন্সিডিলসহ আটক ১

চট্টগ্রাম ব্যুরো: চট্রগ্রামে ২০০০ পিস ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে র‌্যাব। গত শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ট্রাক নং-ঢাকা মেট্রো: ট-১৬-১৫৯৯ এর মাধ্যমে মাদকদ্রব্য (ফেন্সিডিল) বহন করে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে একটি আভিযানিক দল চট্রগ্রাম জেলার মীর সরাই থানাধীন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে ট্রাকটি আটক করে। পরবর্তীতে আটককৃত ট্রাকটি তল্লাশী করে ২,০০০ বোতল ফেন্সিডিলসহ কুমিল্লার বরুড়া থানার বরবটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের পুর মো. রবিউল হোসেন (১৮)কে হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ০৮ লক্ষ টাকা।
অভিযান পরিচালনাকারী স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য চট্টগ্রাম জেলার মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে ।

Comments (0)
Add Comment