ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগ শাখার উদ্যোগে নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এউপলক্ষে ০৪ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগ শাখার উদ্যোগে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা সম্পন্ন করা হয়েছে।
উক্ত র্যালিটি সকাল ১১ টায় চরভদ্রাসন সরকারি কলেজ চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ ও সদর বাজার প্রদক্ষিন শেষে উপজেলা আ.লীগ কার্যালয়ে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজাদ খান।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানের স্বাগত বক্তব্য ও সার্বিক পরিচালনার মধ্যে দিয়ে উক্ত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক মোঃ গোলাম মোস্তফা হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক মোঃ আবু নাইম, চরভদ্রাসন কলেজ শাখার ছাত্রলীগ নেতা মোঃ দিন ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ মনির হোসেন ও ছাত্রলীগ নেতা মোঃ নাজমুল হোসেনসহ প্রমূখ।
পরে, আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে কেক কেটে ও পরস্পরের মধ্যে মিষ্টি খাওয়ানো এবং বিতরনের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।