ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দুঃস্থ ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। জানা যায়, উপজেলার বিভিন্ন প্রান্তের দুঃস্থ ও শীতার্ত পরিবারে ১টি করে ২শ’ পরিবারের মাঝে মোট ২শ’টি শীতবস্ত্র কম্বল গত শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে উক্ত প্রেসিডিয়াম সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র কম্বল বিতরনের আয়োজনে এসময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা জনাব পারভেজ চৌধুরী, উপজেলা আ”লীগের সভাপতি মোঃ আজিজুল হক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ কাউছার হোসেন ও ইউপি’ চেয়ারম্যান আজাদ খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।