২০১৫-১৬ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৭ শতাংশে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ফিচ গ্র“পের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্ডিয়া রেটিংস। বিপরীতে সরকারের প্রত্যাশা ৮ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার হিসাব অনুযায়ী, ভারতের প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৭ দশমিক ৮ শতাংশ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দেশটির প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ৫ শতাংশ। সরকারি অর্থনৈতিক জরিপে দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে দেশটির প্রবৃদ্ধির হার ৮ দশমিক ১ থেকে ৮ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকতে পারে। ইন্ডিয়া রেটিংস বলছে, স্থানীয় ভোক্তা চাহিদা বৃদ্ধির কারণে দেশটির প্রবৃদ্ধির গতি জোরদার হলেও বিদেশে চাহিদায় কিছুটা নি“গতি থাকবে। ২০১৫-১৬ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে পৌঁছবে বলে প্রত্যাশা করছে তারা। ২০১৪-১৫ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৯ শতাংশ। এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ‘বৈদেশিক চাহিদা দুর্বল হওয়া সত্ত্বেও নি“মুখী মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে শক্তিশালী স্থানীয় চাহিদা জোরদার হয়ে উঠবে। ভোগ্যপণ্যের দাম ও সুদহার নির্ধারণী নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের ফলে ২০১৫-১৬ অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জনের গতিকে ত্বরান্বিত হবে।’ তবে সেবা খাতে প্রবৃদ্ধি কমে ৯ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্ডিয়া রেটিংস। গত অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৬ শতাংশ। বীমা, আবাসন ও ব্যবসায়িক সেবা খাতের প্রবৃদ্ধি ১১ দশমিক ২ শতাংশে পৌঁছতে পারে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। ২০১৪-১৫ অর্থবছরে এ হার ছিল ১৩ দশমিক ৭ শতাংশ। আবহাওয়া স্বাভাবিক থাকলে কৃষি খাতে প্রবৃদ্ধি ২ দশমিক ১ শতাংশে উন্নীত হবে বলে প্রত্যাশা করেছে ইন্ডিয়া রেটিংস।