চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় ফাহিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গত শনিবার রাত সাড়ে আটটার দিকে চিরিরবন্দরের অমরপুর শাহপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম অমরপুর গ্রামের সুবাহান আলীর ছেলে।
দিনাজপুর চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চিরিরবন্দর শান্তিবাজার থেকে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমন ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

Comments (0)
Add Comment