চীনে টাইফুনের আঘাতে নিহত ৮৩

অনলাইন ডেস্ক: চীনের পূর্বাঞ্চলের একটি প্রদেশে শক্তিশালী টাইফুনের আঘাতে ৮৩ জন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। খবর এনডিটিভি’র।
এছাড়া সোমবার গণমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি চীনের ওই অঞ্চলটিতে অতি বৃষ্টি ও বন্যায় ৩০৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুই জেলার অন্তত ২০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে। দুর্যোগপূর্ণ এলাকায় কমবেশি ১০০০ জন উদ্ধার কর্মী কাজ করছে।

Comments (0)
Add Comment