পীরগাছায় জঙ্গিবাদ সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে মতবিনিময়

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন টিপু মুন্সি এমপি

আমিরুল ইসলাম, রংপুর : রংপুরের পীরগাছায় জঙ্গীবাদ,সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষকদের কোচিং বাণিজ্যে সন্পৃক্ততা,শিক্ষার গুণগত মানোন্নয়ন ও নৈতিকতা বিষয়ক এক “মতবিনিময় সভা” বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্টিত হয়। পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার অামিনুল ইসলাম (অ:দ)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,পীরগাছা-কাউনিয়া সংসদ,স্বরাষ্ট্র মন্ত্রাণালয় সন্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সসাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা প্যানেল চেয়ারম্যান শাহ ফরহাদ হোসেন অনু,উপজেলা মাধ্যমিক অফিসার সৈয়দ সুজা মিয়া,থানা ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ উপজেলার সর্বস্হরের নেতর্বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গণ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment