জাকনবিতে শূন্য আসনে ভর্তি ২৩ ফেব্র“য়ারি

ময়মনসিংহ প্রতিনিধি:
২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পাঁচটি শূন্য আসনে ২৩ ফেব্র“য়ারি শিক্ষার্থী ভর্তি করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাকনবি)।
গত কাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এসএম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ক ইউনিটে (বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ এবং ফোকলোর বিভাগ) বিকালের শিফটে একটি, একই ইউনিটের চারুকলা বিভাগে দুটি আসন খালি আছে।
এছাড়া খ ইউনিটে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং গ ইউনিটে বিকালের শিফটে একটি করে আসন খালি রয়েছে। এসব খালি আসনে ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান হাফিজুর রহমান। ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িলশশহরঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।

Comments (0)
Add Comment