গতকাল বৃহস্পতিবার গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ফয়জুর হাসান। হামলার পর শিক্ষার্থীরা হাতেনাতে আটক করে ফয়জুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার পর তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ফয়জুরের বাবা-মা থানায় আত্মসমর্পণ করে।