জামিনে মুক্ত শফিক রেহমান

ডেস্ক রিপোর্ট: জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। আজ মঙ্গলবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার‍-২ থেকে মুক্তি পান তিনি।
এ সময় কারা ফটকে তার স্ত্রী তালেয়া রেহমান, দুই চাচাতো ভাই ওনাসিস এ খোদা ও হাসানুর রহমান এবং নাতি রাসেল রহমানসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার‍-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, গত ৩১ আগস্ট শফিক রেহমান উচ্চ আদালত থেকে জামিন পান। গতকাল সোমবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা পরিকল্পনার অভিযোগে গত ১৬ এপ্রিল ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন শফিক রেহমান।

Comments (0)
Add Comment