ঝিনাইদহের কালীগঞ্জে পুকুর থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বরাট গ্রামের পুকুর থেকে বিউটি রানী (৩৫) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের গোপাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জের বরাট গ্রামের একটি পুকুরে এক গৃহবধূর মুতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছে বিউটি রানীর মৃতদেহ উদ্ধার করে। মরাদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে তিনি জানান।

 বাংলাদেশেরপত্র/এডি/আর

 

 

 

Comments (0)
Add Comment