মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল বেলের মাঠ থেকে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-বাজার গোপালপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে মহিদুল ইসলাম (৩০), দুর্গাপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মতিয়ার রহমান (৩৬)।
পুলিশ জানায়, চোরকোল বেলের মাঠের রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এসময় বাজার গোপালপুর পুলিশ ক্যাম্প খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, ডাকাতদলের ২ সদস্যকে আটক করা হয়েছে। তাদের অন্যানো সদস্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।