ঝিনাইদহে দুই ভূয়া পুলিশ আটক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে দুই ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের বটু মিয়ার ছেলে অনিক মিয়া (২৪) ও একই গ্রামের নান্টু জোয়ার্দ্দারের ছেলে রকি হোসেন (২৫)।

হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জিয়ারুল ইসলাম জানান, পুলিশ পরিচয় দিয়ে ওই দুই যুবক ঝিনাইদহের হাটগোপালপুর বাজার এলাকায় চাঁদাবাজি করে আসছিল এমন খবর পায় পুলিশ। এরই জের ধরে সোমবার সকালে ওই এলাকার মাসুদ নামের এক যুবকের নিকট থেকে ৩’শ টাকা নিলে এলাকাবাসী তাদের আটক করে। পরে তাদের আটক করে করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১৩’শ টাকা, দুটি মোবাইল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Comments (0)
Add Comment