ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পানিতে ডুবে শাওন হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামের রুহুর আমীনের ছেলে। এলাকাবাসী জানায়, বুধবার সকালে শিশু শাওন বাড়ীর পাশে খেলা করছিল। এক পর্যায়ে পাশের খালের পানিতে ডুবে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে খালের মধ্যে তার লাশ ভাঁসতে দেখে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল শিশুর মৃত্যুর ঘটনা স্বীকার করে বলেন শিশুটি মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Comments (0)
Add Comment