জানা যায়, গত ৩ আগষ্ট ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে তৈলটুপি গ্রামের মধ্যে পৌছালে ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে লম্পট হাসিবুল (২২) তাকে দুলালের পান বরজের মধ্যে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষিতার আর্তচিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষক হাসিবুল পালিয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে রোববার থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
হরিণাকুন্ডু থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।