স্পোর্টসডেস্ক:
সফরের একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করছে সফরকারী পাকিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টা শুরু হয়েছে ম্যাচটি।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে ডেব্যু হয়েছে ওপেনার সৌম্য সরকার ও পেসার মুস্তাফিজুর রহমানের। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সৌম্য। ৩ ইনিংসে একটি সেঞ্চুরিসহ ১৬৪ রান করেছিলেন তিনি।
সৌম্য ওয়ানডে খেললেও, প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেলেন ১৯ বছর বয়সী মুস্তাফিজুর। পাকিস্তান দলেও ডেব্যু হয়েছে দু’জন খেলোয়াড়ের। মোহম্মদ রিজওয়ান ও মুক্তার আহমেদ দু’জনই ব্যাটসম্যান হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ : শহিদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মুক্তার আহমেদ, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, উমর গুল ও সাঈদ আজমল।