গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ১৩ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। ভ্যানটি টাঙ্গাইলের বাশাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ১৩ জনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও দুইজনের মৃত্যু হয়।