কক্সবাজারের টেকনাফে তিন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেছেন, রবিবার রাতে থানা পুলিশের একটি টিম সাবরাং বরডেইল এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার কাজে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার সাবরাং ইউনিয়নের বরডেইল এলাকার আবদুর রহমান (৩৫), খাইল হোসেন (৪৫) ও আলী হেসেন (৩০)। গ্রেফতার হওয়া দালালদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।