টেস্ট সিরিজ জিতেই সফর শেষ পাকিস্তানের

স্পোর্টসডেস্ক:  শেষ পর্যন্ত টেস্ট সিরিজ জিতেই সফর শেষ করল পাকিস্তান। সিরিজের শেষ টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী। ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-২০ ম্যাচে পাকদের নাস্তানাবুদ করলেও ঢাকা টেস্টে কোনো ধরনের প্রতিরোধই গড়তে পারেননি মুশফিকরা।

৫৪৯ রানে পিছিয়ে থেকে শুক্রবার দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে স্বাগতিকরা। বিশাল টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে গতকাল বিকালেই বিদায় নেন ইমরুল কায়েস। পরে ১ উইকেটে ৬৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে দলীয় স্কোরে ২৩ রান যোগ হতেই ইমরান খানের অনেক বাইরে বলে শট খেলতে গিয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন তামিম। এর পরপরই ব্যক্তিগত দ্বিতীয় উইকেটের দেখা পান ইমরান। তার বলে ইউনিস খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ। এরপর নিয়মিত বিরতিতে সাজঘরে ফেরেন বাকিরাও।

এর সিরিজের দ্বিতীয় টেস্টে মিরপুর শের-ই- বাংলা স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় সফরকারীরা। ৫৫৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। জবাবে ২০৩ রানে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ফলোঅনে পড়ে স্বাগতিকরা। তবে পাকিস্তান বাংলাদেশকে পুনরায় ব্যাটে না পাঠিয়ে নিজেরাই ব্যাটে নামে। এবার অবশ্য ভালো করছিল মুশফিকরা। ১৯৫ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৪৯ রান।

Comments (0)
Add Comment