আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নতুন প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয়ী ট্রাক্টর মাহিন্দ্র অর্জুন এর ডিআই নভো ট্রাক্টরের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কর্নফুলী লিমিটেড ও মাহিন্দ্র এন্ড মহিন্দ্রা লিমিটেডের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন মহিন্দ্র এন্ড মহিন্দ্রার লিমিটেডের ম্যানেজার গৌরব বাহাদুরিয়া।
উদ্বোধন শেষে হাওলাদার কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও কৃষি-সম্প্রসারন অধিদপ্তর জেলা প্রশিক্ষন অফিসার জাহেরুল ইসলাম, কর্ণফুলী লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন, সহ-ব্যবস্থাপক মেহেদী হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে ১৪টি মাহিন্দ্র অর্জন ট্রাক্টর বিক্রয় করা হয়।