পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ (আইপিএল) ক্রিকেট টুর্নাামেন্টকে ঘিরে রমরমা বাজিবানিজ্য। শহর থেকে শুরু করে বিভিন্ন গ্রাম বস্তিমহল্লায় দোকানে প্রতিদিনই খেলার সময় চলে বাজি। আইপিএলকে ঘিরে পীরগঞ্জে লাখ লাখ টাকা জুয়া বানিজ্য হচ্ছে। এ নিয়ে পুলিশ প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই। সরেজমিনে গিয়ে দেখা যায় পীরগঞ্জের বর্থপালিগাঁও লুতুর দোকান মোড়, সিংগারোল, জে.ডি ফিলিংস মোড়, সিনুয়া, গোগর, বশিরের দুয়ার, দহগাঁও, বোর্ডহাটে বাজি ধরা ধরি বেশি দেখা যায়।
খেলার স্পটে গিয়ে যানা যায়, তারমধ্যে গরিব নিম্নবিত্ত শ্রেণীর লোকজনের সংখ্যায় বেশি। যারা দিনে আনে দিনে খায়। পীরগঞ্জ পুলিশীং কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন জানান, আমাদের কথা শোনেন না এব্যাপারে পুলিশের হস্তক্ষেপ একান্ত জরুরী।