তিউনিসিয়ায় সেনাঘাঁটিতে বন্দুকযুদ্ধ, কর্নেলসহ নিহত ৩

 

আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে একটি সেনাঘাঁটিতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশটির এক কর্নেলসহ তিন সেনা সদস্য নিহত ও ১৫ জন আহত হয়েছে। সোমবার (২৫ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বেলহাসেন কুয়েসলাতির বরাত দিয়ে এখবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানিয়েছে, রাজধানী তিউনিসের বৌচৌচা ব্যারাকের কাছে ও একটি মসজিদে গুলির শব্দ শোনা গেছে। সৌদিভিত্তিক টেলিভিশন আল আরাবিয়া জানিয়েছে, বন্দুকধারীদের সঙ্গে সেনাসদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তিউনিসিয়ার সেনাসদস্যদের অভ্যন্তরীন কোন্দলের কারণেই এ গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এক সেনা মুখপাত্র। চলতি বছর মার্চে তিউনিসিয়ার জাদুঘরে জঙ্গি হামলায় ২১ জন নিহত হয়। এরপর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

Comments (0)
Add Comment