মাহমুদ আব্বাসের সফরসঙ্গী হিসেবে থাকতে পারেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মাজদি খালদিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
সফরকালে মাহমুদ আব্বাস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষে ফিলিস্তিনের রাষ্ট্রপতির ৩ ফেব্রুয়ারি বিকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।