তেঁতুলিয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

মমতাজ আলী, তেঁতুলিয়া: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় রবিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তেঁতুলিয়া, পঞ্চগড়-এর উদ্যোগে ৪ দিনব্যাপি এক বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হক প্রধান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের তেঁতুলিয়া উপজেলা সভাপতি মো. ইয়াছিন আলী ম-ল, আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, জাহিদুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র, আ. মজিদ বাবুল প্রমুখ। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন তামান্না ফেরদৌস (এইও)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আ. মোতালেব (এস এ এ ও)।

Comments (0)
Add Comment