তেভেজকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ মেসির

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাস বার্সাকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। বিশেষ করে জাতীয় দলের সতীর্থ কার্লোস তেভেজকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। আগামী ৬ জুন বার্লিনের ফাইনালে বার্সেলোনা ও জুভেন্টান মুখোমুখি হবে। সিরি আ ও ইতালিয়ান কাপ ইতোমধ্যেই জয় করা জুভরা ইতিহাসের প্রথমবারের মতো ট্রেবল জয়ের পথে রয়েছে। অন্যদিকে কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জিততে পারলে ইতিহাসের প্রথম দল হিসেবে বার্সেলোনা দুবার ট্রেবল জয়ের বিশ্বরেকর্ড গড়বে। বার্লিনের ফাইনালে লুইস এনরিকের বার্সেলোনা ফেবারিট হলেও জুভেন্টাসকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই বলে মনে করেন। কেননা, ইতালিয়ান চ্যাম্পিয়নদের দলে কার্লোস তেভেজের মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। বৃহস্পতিবার স্পোর্টস প্রিমিয়ামকে দেয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন, ‘আমরা কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। জুভেন্টাস শারীরিকভাবে বেশ শক্তিশালী এবং তাদের দলে তেভেজের মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। এটি ফাইনাল এবং ফাইনালে যেকোনো কিছুই ঘটতে পারে। তবে আমরা অন্য সব ম্যাচের মতোই এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছি।’ ফুরফুরে মেজাজে মেসি ও তেভেজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারাতে পারলে বার্সেলোনার হয়ে মেসির এটি চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হবে।

Comments (0)
Add Comment