দক্ষিণ আফ্রিকা সিরিজের টিকেট মূল্য

স্পোর্টস ডেস্ক:
ভারত সিরিজে যে দামে টিকেট বিক্রি করা হয়েছিলো সেই দামেই পাওয়া যাবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের টিকেট। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) বরাবরের মত এবারেও টিকেট বিক্রির সত্ত্ব পেয়েছে। ইউক্যাশ এবং নির্ধারিত শাখার মাধ্যমে এই সিরিজের টিকেট পাওয়া যাবে। ইউক্যাশের মাধ্যমে টিকিট কেনা যাবে ম্যাচের দুই দিন আগে। নির্ধারিত শাখায় সরাসরি টিকিট কেনা যাবে ম্যাচের একদিন আগে। ঢাকায় অনুষ্ঠিত ম্যাচগুলোর ইউক্যাশে কাটা টিকেট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের প্রগতি স্মরণী, শান্তিনগর, মিরপুর ও উত্তরা শাখায়। ম্যাচের আগের দিন সরাসরি টিকেট কিনতে পাওয়া যাবে মিরপুর শাখায়। এছাড়া চটগ্রামে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকেট সরাসরি কিনতে পাওয়া যাবে ইউসিবির হালিশহর শাখায়।

টি-টোয়েন্টি টিকেটের মূল্য:
পূর্ব গ্যালারি ১৫০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা, শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০০ টাকা, গ্রান্ড স্ট্যান্ড ৩০০০ টাকা।

ঢাকায় অনুষ্ঠিত প্রথম দুই ওয়ানডে ম্যাচের টিকেটের মূল্য:
পূর্ব গ্যালারি ১৫০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা, শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০০ টাকা, গ্রান্ড স্ট্যান্ড ৩০০০ টাকা।

চট্রগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের টিকেটের মূল্য:
পূর্ব গ্যালারি ১৫০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা, ক্লাব হাউস পূর্ব/পশ্চিম ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, গ্রান্ড স্ট্যান্ড ৩০০০ টাকা।

চটগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টের টিকেট মূল্য:
পূর্ব গ্যালারি ৫০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৮০ টাকা, শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, গ্রান্ড স্ট্যান্ড ৫০০ টাকা।

ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের টিকেটের মূল্য:
পূর্ব গ্যালারি ৫০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৮০ টাকা, শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, গ্রান্ড স্ট্যান্ড ১০০০ টাকা।

Comments (0)
Add Comment