দাবানলের কারণে কানাডার আলবার্টায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার আলবার্টার ফোর্ট ম্যাকমেরিতে ছড়িয়ে পড়ছে সর্বনাশা দাবানল। এই অবস্থায় আলবার্টা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে আলবার্টা প্রাদেশিক সরকার। এরইমধ্যে দাবানল ওই অঞ্চলের ১০ হাজার হেক্টর ছাড়িয়ে গেছে। ফোর্ট ম্যাককারি শহরের ৬০ হাজার বাসিন্দা ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তবে দাবানলে এখনো কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে দাবানলের কারনে চরম আতঙ্কে আছেন ওই এলাকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসীরা। অধিবাসীদের বাড়িতে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির আগ পর্যন্ত কমিউনিটি হিসেবে বাঙালি পরিবারগুলোকে সহায়তা করার উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা। বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টার আহ্বানে সাড়া দিয়ে কমিউনিটি সংগঠনগুলো সক্রিয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলে বসবাসকারী অধিবাসীরা প্রাণ ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। তবে দাবানল নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালিয়ে ফায়ার কর্মীরা।
তৈলাক্ত মাটির শহর হিসেবে পরিচিত ফোর্ট ম্যাককারি শহরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানালের ঘটনা। দাবানলে শহরের অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, জ্বলন্ত ছাই উড়ে এসে রাস্তায় ছড়িয়ে পড়ছে।

Comments (0)
Add Comment