দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন


দিনাজপুর প্রতিনিধি: ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটনায় দিনাজপুরে আরো ১ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ জন। ৯ দিন পর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দিনাজপুরের যমুনা অটো রাইস মিলে ১৯ এপ্রিলের বয়লার বিস্ফোরণ ঘটনায় বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক এনামুল মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
এদিকে ঘটনার ৯ দিন পর বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর ২ সদস্য হলেন বিশেষ শাখার পরিদর্শক রবিউল ইসলাম ও কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম। ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেধে দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment