দিনাজপুরে স্ত্রী ও ছেলেকে গলা কেটে হত্যা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলায় স্ত্রী ও ছেলেকে গলা কেটে হত্যা করেছেন মেহেরাব আলী (৩৫) নামে এক ব্যক্তি। আজ সোমবার (০৪ জুলাই) উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ জয়দেবপুরে গ্রামে নিজ বাড়িতে স্ত্রী বকুল আক্তার (২৭) ও ছেলে রিজন বাবুকে (৪) গলা কেটে হত্যা করেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি টের পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারীকে আটক করেছে।

Comments (0)
Add Comment