এই শ্লোগানকে সামনে রেখে সোমবার সকাল ১১টায় দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এর আয়োজনে মাদকবিরোধী প্রচারপত্র নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট এ বিতরণ করা হয়েছে বলে স্বেচ্ছাসেবী মোঃ জিয়াউর রহমান জানান। দিনাজপুর জেলায় ১৩টি উপজেলায় মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে যুবসমাজ কে মাদক থেকে ফিরে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে কর্মসূচী পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে সাবেক ভাইচ চেয়ারম্যান শাহ আলমগীর, মহিলা ডিগ্রী কলেজের উপাধক্ষ্য মোঃ ফরহাদ হোসেন, মিডিয়া কর্মী এম রুহুল আমিন প্রধান, দৈনিক বজ্রশক্তির দিনাজপুর প্রতিনিধি মোঃ হাসিম উদ্দিন, স্বেচ্ছাসেবী মোঃ ফরিদুল ইসলাম (জীবন), মোঃ মমিনুর রহমান, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আঃ মজিদ প্রমূখ।