দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতীয় সেনা প্রধান দলবির সিং

স্টাফ রিপোর্টার:  ভারতের সেনাপ্রধান জেনারেল দলবির সিং সুহাগ দু’দিনের সফরে সোমবার (১৫ জুন) বাংলাদেশে আসছেন।  বাংলাদেশের সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার আমন্ত্রণে তার এই ঢাকা সফর। ভারতীয় সামরিক বাহিনীর বিশেষ বিমানে সোমবার বিকেল ৫টায় তিনি কুর্মিটোলা বিমানঘাঁটিতে অবতরণ করবেন।

রোববার (১৪ জুন) ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দু’দিনব্যাপী বাংলাদেশ সফরকালে চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে প্যারেড পরিদর্শনসহ বিভিন্ন বৈঠকে অংশ নেবেন ভারতীয় সেনাপ্রধান।

দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে উভয় দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসছেন।

Comments (0)
Add Comment