স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে তাঁর ৬ দিনের সফর শেষে বৃহস্প্রতিবার সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০১৬ এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ৫ মিনিটে অবতরণ করে। প্রধানমন্ত্রী ১ঘন্টা পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।