ধানমন্ডি লেক থেকে রেলমন্ত্রীর ভাইয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:  ধানমন্ডির জিগাতলা ২ নম্বর রোডের লেক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি রেলমন্ত্রী মুজিবুল হকের আপন ভাই এ বি এম আবদুল লতিফের বলে নিশ্চিত হওয়া গেছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি যে রেলমন্ত্রীর ভাইয়ের সে তথ্য নিশ্চিত করেছেন রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (মিডিয়া) মো. ইউসুফ আলী।

মন্ত্রীর বড় ভাই শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় লেকের ধারে হাঁটতে বেরিয়ে আর বাসায় ফেরেননি বলে জানান ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ । তিনি আরো জানান, প্রাথমিকভাবে আবদুল লতিফের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।

অবসরে যাওয়ার আগে আবদুল লতিফ ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

Comments (0)
Add Comment