নিজস্ব প্রতিনিধি:
বিএনপি-জামায়াত জোটের ধ্বংসাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। গত কাল ১৮ জানুয়ারি বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. রনি খান রতনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ.এম রাজা মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী মো. সাইদুল মাদবর। পরে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়।