এস,এম রাসেল, নওগাঁঃ নওগাঁ সরকারি কলেজ, নওগাঁয় সরকারি শিক্ষা-প্রতিষ্ঠানে বেসরকারি কর্মচারীদের চাকুরী সরকারি করণের দাবীতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনার হস্তক্ষেপ কামনায় মানববন্ধন পালন করেন। ১৯ ফেব্রুয়ারী রোজ সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী কলেজ ক্যাম্পাসে নওগাঁ সরকারি কলেজের ৭০/৭৫ জন বেসরকারি কর্মচারী এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। তাদের দাবী ২০/২৫ বছর চাকুরী করার পর নতুন করে সরকার নবনিয়োগ প্রদান করেছে তাতে যেন অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করেন এবং আরো বলেন ”আর কত দিন বেকার থাকব, মজুরী চাই না বেতন চাই”। বিভিন্ন কর্মচারীদের বক্তব্যের মাধ্রমে এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। তাদের মধ্যে অনেকেই আছে মুক্তিযোদ্ধার সন্তান। সকলেই মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন জানায়, তাদের দাবী গ্রহণ করার জন্য। তাদের সাথে, নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মো. রিয়াজ খান উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।