নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছে, ‘৫ পুরুষ, ৯ নারী ও ২০ শিশু মরুভূমি পাড়ি দিতে চেষ্টা করছিলো।’ এক নিরাপত্ত সূত্র বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘তারা সম্ভবত তৃষ্ণায় মারা যায়। প্রায়ই এমনটা ঘটে। আসামাকার কাছে এদের মৃতদেহ পাওয়া গেছে।’
এটি নাইজার ও আলজেরিয়ার মধ্যবর্তী একটি সীমান্ত। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মাত্র দ’ুজনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। এদের একজন পুরুষ ও একজন ২৬ বছর বয়সী নারী। এরা দুজনেই নাইজারের নাগরিক। মরুভূমিতে ধূলিঝড়সহ তাপমাত্রা অসহনীয় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।