নান্দাইলে জামায়াত শিবিরের ১৬ নেতা কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা

পৌর প্রতিনিধি:
নান্দাইল উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্র শিবিরের ১৬ নেতা কর্মী ও অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের নামে নান্দাইল থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করেছে ১০ জুন দিবাগত রাতে। পরিপেক্ষিতে পৌর জামায়াতের আমির মো. শফিউল আলমকে পুলিশ গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত পৌর আমির থানা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় , গত ৮ জুন রাত আনুমানিক সাড়ে ৯টা হতে ১০টা পর্যন্ত নান্দাইল চণ্ডীপাশা মধ্যপাড়া পৌরসদরের সিনেমা হল সংলগ্ন তার বাসায় তাদের দলীয় নেতা কর্মীসহ মিটিং করে। উক্ত মিটিং আসন্ন পবিত্র রমজান উপলক্ষে লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার সিদ্ধান্তসহ সাংগঠনিক আলাপ আলোচনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শফিউল আলমকে গ্রেফতার ও ৫ (পাঁচ) বস্তা মালামাল উদ্ধার করে। নান্দাইল থানা পুলিশ আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ঘ ধারায় মামলা রুজু করেছে। মামলা নং ১১ (৬)/১৫।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, এজাহারভুক্ত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Comments (0)
Add Comment