নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের পাগলা এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন লেগুনাযাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো তিনজন।
যাত্রীবোঝাই এক লেগুনা সোমবার রাত সাড়ে ১০টার দিকে পাগলার একটি দিয়াশলাই তৈরির কারখানা সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে আনা হয়েছে। এর মধ্যে এক শিশু ও দুইজন পুরুষ রয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।