“নিজামীর ফাঁসি‍‍‍”কারাগারে আনা হয়েছে ‘জল্লাদ’ রাজুকে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরে জল্লাদ রাজুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজুকে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

কারা বিধি অনুসারে, একটি ফাঁসির রায় কার্যকর করতে সাতজন জল্লাদ অংশ নেন। তাদের প্রধান থাকেন একজন এবং সহযোগী জল্লাদ থাকেন ৬ জন। এখন পর্যন্ত জল্লাদদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা না হলেও জল্লাদ রাজুর নেতৃত্বে নিজামীর ফাঁসির রায় কার্যকর করার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে কারা সূত্র।বিডিপি/আমিরুল

Comments (0)
Add Comment