নিষিদ্ধ ভিলিয়ার্স!

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতলেও দুঃসংবাদ প্রোটিয়া শিবিরের জন্য। ¯ে¬া ওভার রেটের দায়ে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে নিষিদ্ধ হয়েছেন এই ফরম্যাটের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এবারের বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ¯ে¬া ওভাররেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ডি ভিলিয়ার্স। ওই শাস্তি বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কার্যকর হওয়ার কথা রয়েছে। ফলে এই ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকা টি ম্যানেজমেন্ট পুরো সিরিজ থেকেই বিশ্রাম দিচ্ছে তাকে। ফলে হয়তো বুধবারই দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকা দলের ফেসবুক ফ্যানপেজে এই খবর প্রকাশিত হয়। এ প্রসঙ্গে কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘এবির উপস্থিতি এবং দলে ওর অবদান আমরা মিস করব। কিন্তু সামনে ব্যস্ত সূচি আমাদের। আর আমাদের মনে হয়েছে পরের প্রজন্মের ব্যাটসম্যানদের পরখ করার জন্য এটি ভালো একটি সুযোগ। তাছাড়া সন্তান জন্ম দেওয়ার সময় স্ত্রীর পাশে ওর থাকার ব্যপারটিও আমাদের মাথায় রাখতে হবে।’ এদিকে, নিয়মিত অধিনায়ক ভিলিয়ার্সের স্থানে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহঅধিনায়ক হাশিম আমলা। তার বদলী হিসেবে দলে জায়গা পেয়েছেন লেগস্পিনার এডি লি।

Comments (0)
Add Comment