তার বক্তব্য নানাভাবে বিকৃত করেছে সংবাদমাধ্যম এই দাবি করে তিনি জানান, মিডিয়ার তোলা সমস্ত অভিযোগ খারিজ করে স্বপক্ষে যুক্তি সম্বলিত একটি পেন ড্রাইভও সাংবাদিকদের হাতে তুলে দেবেন তিনি।
হাফিজের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে জাকির বলেন, ‘আমি জ্ঞানত কোনও জঙ্গির সঙ্গে মেলামেশা করিনি। কিন্তু কেউ যদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমার সঙ্গে ছবি তোলে তাহলে আমার কিছু করার নেই।’
কোনও গোয়েন্দা সংস্থা তার সঙ্গে যোগাযোগ করেনি বলেও জানান নায়েক। তবে প্রয়োজনে যে কোনও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সম্প্রতি বিতর্কিত হওয়া এই ইসলাম প্রচারক।