নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে গত কাল রবিবার জেলা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানের নেতৃত্বে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে আলোচনায় বক্তৃতা করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন খান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, মোজাম্মেল হক বাচ্চু, গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।