নড়াইল জেলা জামায়াতের সহ: সেক্রেটারি জেনারেল স্যুটারগান সহ গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :  নড়াইল জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মোঃ আলমগীর হোসেনকে লোহাগড়া থনা পুলিশ একটি ওয়ান স্যুটার গানসহ গ্রেফতার করেছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে জেলার লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৪টার নড়াইলের ডিবি পুলিশের এএসআই হাসান, এএসআই আলমগীর এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কনস্টেবল নারায়ণ, শিমুল, বিল্লাহ, সোহেল ও শরীফসহ তাকে আটক করে। লোহাগড়া থানার এসআই নয়ন পাটোয়ারি ও শিমুলের নেতৃত্বে একদল পুলিশ লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে একটি ওয়ান স্যুটার গানসহ গ্রেফতার করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, অস্ত্রসহ আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সদর থানায় নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য যে, নড়াইলে পুলিশের উপর হামলা মামলায়ও আলমগীর সংশ্লিষ্ট রয়েছে।

বাংলাদেশেরপত্র/ এডি/ এ

Comments (0)
Add Comment